Home / আন্তর্জাতিক / হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে: প্রশ্ন ককরোচ পার্টি প্রধানের

হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে: প্রশ্ন ককরোচ পার্টি প্রধানের

পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যরা। বিক্ষোভ চলাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রশ্ন তোলেন, গত ১০-১২ বছর ধরে এই লোকেরা আমাদের হিন্দু-মুসলিম রাজনীতির বেড়াজালে আটকে রেখেছে, এতে কার লাভ হয়েছে? হিন্দু-মুসলিম রাজনীতি কি দেশের কাউকে চাকরি দিয়েছে?

সরকারের তীব্র সমালোচনা করে অভিজিৎ দিপকে বলেন, সরকার তাদের দাবিগুলো পূরণ না করে বরং সংগঠনের সোশ্যাল মিডিয়া কার্যক্রমের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

ককরোচ জনতা পার্টির প্রধান জানান, তার রাজনৈতিক সক্রিয়তা এবং সরকারের সমালোচনা করার কারণে তিনি জেল খাটতে পারেন, এমন আশঙ্কায় তার মা গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন।

তিনি বলেন, আমার মা ভীষণ ভয়ে ছিলেন যে এই সরকার হয়তো আমাকে জেলে পুরে দেবে। এই দেশে, যখনই কোনও সন্তান এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে, তখনই প্রতিটি মায়ের মনে এই ভয়ের সৃষ্টি হয়।

সরকারকে লক্ষ্য করে সিজেপি প্রতিষ্ঠাতা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, কতদিন আমরা এই সরকারের ভয়ে বেঁচে থাকব?

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Icons